ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সেবা-চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য উন্নত পেরোল ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা প্রদান করবে এমটিবি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে চুক্তিপত্র বিনিময় হয়।
চুক্তিপত্রে সই করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মহবুবার রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমকে আরও নির্ভুল ও ব্যবহারবান্ধব করবে।
চুক্তির অংশ হিসেবে টিউশন ফি সংগ্রহ, বিভিন্ন আর্থিক পরিশোধ এবং পেরোল প্রসেসিংয়ের দায়িত্ব নেবে এমটিবি। শিক্ষার্থী ও কর্মচারীদের ব্যাংকিং সেবা আরও দ্রুত ও আধুনিক হবে বলে ধারণা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামস রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমডোর ইশফাক ইলাহী চৌধুরী (অব.), রেজিস্ট্রার মাশফিকুর রহমান এবং অর্থ দপ্তরের পরিচালক মো. তৌহিদুল ইসলাম এফসিএ।
এদিকে এমটিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শফকাত হোসেন, রিটেইল সেগমেন্ট প্রধান তাহসিন তাহের, ক্যাশ ম্যানেজমেন্ট প্রধান মোহাম্মদ আশিক ইকবাল খান এবং পেরোল ব্যাংকিং প্রধান রাশেদ আহমেদ বিন ওয়ালীসহ সিনিয়র কর্মকর্তারা।
এদিকে দীর্ঘদিনের জটিলতা শেষ করে চট্টগ্রাম বন্দরের নতুন ফি আদায়ে যে স্থগিতাদেশ ছিল, তা তুলে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি গত মঙ্গলবার স্থগিতাদেশ প্রত্যাহার করেন। পরে রবিবার বন্দর কর্তৃপক্ষ নতুন হারে ফি সংগ্রহের জন্য সার্কুলার জারি করে।
হাইকোর্ট ৯ নভেম্বর বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটির রিটের ভিত্তিতে এক মাসের জন্য ফি বৃদ্ধিতে স্থগিতাদেশ দিয়েছিল। তবে শিপিং মন্ত্রণালয়ের লিভ-টু-অ্যাপিলের পর বিচারপতি ফারাহ মাহবুব তা বাতিল করেন।
এজে
