সিটি ব্যাংক পিএলসি প্রকাশ করেছে তাদের ‘ক্লাইমেট রিপোর্ট ২০২৪’, যা আন্তর্জাতিক টেকসই মান নির্ধারণ বোর্ড (ISSB)–এর IFRS S1 ও IFRS S2 নির্দেশিকার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই প্রতিবেদনটি ব্যাংকটির জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি এবং ভবিষ্যতের কৌশলগত দিকনির্দেশনা সম্পর্কে বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও অন্যান্য অংশীদারদের জন্য স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করেছে।
প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কীভাবে সিটি ব্যাংক তার গভর্ন্যান্স কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনায় জলবায়ু বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেছে। একই সঙ্গে এতে বর্ণনা করা হয়েছে ব্যাংকটির কার্বন নিঃসরণ হ্রাস উদ্যোগ, জলবায়ু ঝুঁকি মূল্যায়ন, এবং টেকসই অর্থায়ন কার্যক্রম, যা বাংলাদেশের সবুজ অর্থনীতির দিকে অগ্রযাত্রায় অবদান রাখছে।
সিটি ব্যাংকের এই প্রতিবেদনে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যমাত্রা, সংশ্লিষ্ট মেট্রিক্স ও টার্গেট, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাংকের প্রস্তুতি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন বলেন,
“নিয়ন্ত্রক সংস্থা, বিনিয়োগকারী ও অংশীদারদের কাছ থেকে টেকসই ও জলবায়ু-সম্পর্কিত স্বচ্ছতার যে প্রত্যাশা, আমরা সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। IFRS S1 ও S2 মানদণ্ড অনুসরণ করে সিটি ব্যাংক তার জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও শক্তিশালী করেছে। এটি আমাদের টেকসই ও জলবায়ু-সহনশীল ভবিষ্যতের প্রতিশ্রুতিকে পুনঃনিশ্চিত করছে।”
প্রতিবেদনটি আরও জানায়, সিটি ব্যাংক টেকসই ব্যবসায়িক কৌশল বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে জলবায়ু অর্থায়ন উদ্যোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। ব্যাংকটির এই উদ্যোগ বাংলাদেশের আর্থিক খাতে জলবায়ু-সংবেদনশীল বিনিয়োগের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
