ঈদুল আজহাকে সামনে রেখে চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা মোট ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ৩০ হাজার ২৯৩ কোটি টাকা। এই সময়ে দৈনিক গড় রেমিট্যান্স প্রবাহ ১৩ কোটি ডলারের বেশি।
